আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না

আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না ।
হেলা কর না বেলা মেরো না ।।

নিষ্কামি নির্বিকারী হয়ে
দাঁড়াও মায়ের স্মরণ লয়ে
বর্তমানে দেখ চেয়ে
আছে স্বরূপে রূপ নিশানা ।।

লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন
আকারে সাকার ঝাঁপা মন
সামান্যে কি যায় জানা ।।

যমন মাতা তেমন পিতা সে
চিরদিন সাগরে ভাসে
লালন বলে কর দিশে
ঘরের মধ্যে ঘরখানা ।।

0 comments:

Post a Comment