আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে

আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে ।
রোজা আর নামাজ শরিয়তের কাজ
ঠিক শরিয়ত বল্‌ছ কারে ।।

রোজা-নামাজ-হজ-কালেমা-জাকাত
তাই করলে কি হয় শরিয়ত
শরা কবুল করে ।
ভাবে জানা যায়, কলমা শরিয়ত নয়
শরিয়তের অর্থ কিছু থাকতে পারে ।।

বে-ফের বেইমান যারা
শরিয়তের আঁক্‌ চেনে না
শুধু মুখে তোড় ধরে ।
চিনতো যদি আঁক্‌, অদেখা নিয়াত
নিয়েত বাঁধতো না কভু বর্জখ ছেড়ে ।।

শরিয়তের গম্ভু ভারি
যে যা বোঝে ফল হয় তারি
হয় আখেরে ।
লালন বলে মোর,ভক্তিহীন অন্তর
মারি অস্ত্র মূলে লাগে ডালের পরে ।।

0 comments:

Post a Comment