আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা ।
ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নূরের খেলা ।।

যে নাম ধরে চলেছ ভবে
সেই নামেতে যেতে হবে
একে শূণ্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা ।।

নব্বই-এ চার শূণ্য দিলে
নব্বই হাজার কয় দলিলে
সব শূণ্য মুছে ফেলিলে
শুধু যে নয়ের খেলা ।।

নয় হতে আট বাদ দিলে
এক থাকে তার শেষ কালে
লালন বলে বোঝ সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা ।।

0 comments:

Post a Comment